
সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘রাম সেবক’-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে শ্রী রিজু শীল সভাপতি, শ্রী শুভ্রনীল দাস সাধারণ সম্পাদক এবং শ্রী সুব্রত সেন প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান সমন্বয়কারীসহ সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলায় রাম সেবকের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। একই সঙ্গে ধর্ম, সংস্কৃতি, ঐক্য ও সেবার আদর্শকে ধারণ করে সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা করেন।
নবগঠিত কমিটির সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন সংগঠনের শুভানুধ্যায়ীরা।

ডেস্ক রির্পোট । World Hindu Times 





















