
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদ সহ ১৩ টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটির সভাপতি বগুড়া ৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক এবং সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সদস্য সচিব গৌড় চন্দ্র পোদ্দার চন্দন, পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় সহ মহানগর এবং ১৩ টি উপজেলার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুশৃংখল শান্তিপূর্ণ সার্বিক নিরাপত্তা নিয়ে বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই পূজা যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে পালিত হয় সেটি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ প্রদান করা হয়, জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

ডেস্ক রির্পোট ।। সৌরভ কর্মকার 





















