চট্টগ্রাম ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

ছবি:দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রংপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রংপুর জেলা পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় রংপুর জেলা ও মহানগরের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পূজামন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

আপডেটের সময় : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬