
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।
শনিবার (১০ অক্টোবর) নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জিকু শীলকে সভাপতি, শুভ দত্তকে সাধারণ সম্পাদক এবং প্রান্ত দত্তকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—নির্বাহী সভাপতি অনিক দাস, সহসভাপতি টান্টু দেব নাথ, জিসান শীল, শ্রাবণী মজুমদার ও তন্বী শীল। সহসাধারণ সম্পাদক করা হয়েছে হৃদয় শীল ও প্রসেনজিৎ দেবকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শ্রীধাম দত্ত।
এ ছাড়া অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক অয়ন চৌধুরী, সহঅর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক জয় দত্ত, দপ্তর সম্পাদক নিউটন শীল, সহদপ্তর সম্পাদক সাগর দাশ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠু সরকার এবং সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন মুনা শীল।
ধর্ম বিষয়ক সম্পাদক বিজয়, সহধর্ম বিষয়ক সম্পাদক শর্মিতা দত্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল মল্লিক, ছাত্র বিষয়ক সম্পাদক নিলয় ধর, ছাত্রী বিষয়ক সম্পাদক সাথী দাস এবং সহছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবদ্রিতা সেন মনি, রূপা দেবী ও জয়া সেন।
অন্যদিকে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্ক চক্রবর্তী, ক্রীড়া বিষয়ক সম্পাদক দুর্জয় দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেব দাশ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন অনিক দাশ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাগর দেব, অপূর্ব নাথ, অনিক শীল ও প্রিতম সাদ্দার।
নবগঠিত কমিটির সভাপতি জিকু শীল বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি হিন্দু ছাত্রসমাজের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে তারা কাজ করবেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ডেস্ক রির্পোট । World Hindu Times 
























