চট্টগ্রাম ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

চট্টগ্রামে CTG সনাতনী পরিবারের উদ্যোগে ৩০ জনের মধ্যে শারদ উপহার বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো শারদ উপহার বিতরণ করেছে CTG সনাতনী পরিবার। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রামের পাথরঘাটা এলাকার সেবক কলোনির (হরিজন পাড়া) শীতলা ও গোপাল মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CTG সনাতনী পরিবারের উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক সুজিত চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন CTG সনাতনী পরিবারের প্রতিষ্ঠাতা সেতু দেবী, অর্থ সম্পাদক অপু দে, সাধারণ সম্পাদক পাপ্পু দে এবং মহিলা সম্পাদিকা তনিমা দাশ সাথী।

এ ছাড়া সংগঠনটির সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্জয় ঘোষ, অভি দাশ, পিম্পল দে, প্রজয় সিংহ, রমেশ সিংহ, প্রান্ত দত্ত, চৈতি দেওয়ানজী, তমাশ্রী দেবী ও সাগরিকা মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানে সেবক কলোনির পক্ষে উপস্থিত ছিলেন গোপাল মন্দিরের সভাপতি শ্রী চরন দাশ এবং শীতলা মন্দিরের পূজারী শ্রী দিলীপ লালা।

কর্মসূচির অংশ হিসেবে হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে শারদ উপহার হিসেবে মোট ৩০টি বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজক CTG সনাতনী পরিবার জানায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা রয়েছে তাদের। কর্মসূচি সফল করতে উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

আয়োজনে: CTG সনাতনী পরিবার। স্থান: শীতলা ও গোপাল মন্দির, সেবক কলোনি (হরিজন পাড়া), ব্যান্ডেল রোড, পাথরঘাটা, চট্টগ্রাম।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে CTG সনাতনী পরিবারের উদ্যোগে ৩০ জনের মধ্যে শারদ উপহার বিতরণ

আপডেটের সময় : ১০:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬