
আগামী ২০ অক্টোবর রংপুর মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার মাহমুদুর রশিদ।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দিরের সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

News Desk।।অনিক রায় দেবাশীষ 




















