
রংপুরের ঐতিহ্যবাহী দুর্গাপূজার অন্যতম আকর্ষণ মুলাটোল সার্বজনীন পূজা মন্দির। প্রায় ১২৮ বছরের ঐতিহ্য ধারণ করে এবারও মন্দিরটিতে সাড়ম্বরে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।
আজ মহাসপ্তমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। পূজার আনুষ্ঠানিকতা ও ভক্তদের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
রংপুর মহানগরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পূজা মন্দিরটি শুধু স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছেই নয়, রংপুরের বাইরের ভক্তদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিবছর দুর্গোৎসবকে ঘিরে এখানে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রতিফলিত হয় দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন।
দীর্ঘ ১২৮ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে মুলাটোল সার্বজনীন পূজা মন্দির আজও রংপুরের শারদীয় দুর্গোৎসবের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বমহিমায় টিকে আছে।

News Desk।। তমাল কর 




















