
দেশের সকল সনাতনীদের ঐক্যবদ্ধ করতে আত্মপ্রকাশ করা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন বাংলাদেশ সনাতনী ঐক্য মহাজোট এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
চেয়ারম্যান: শ্রী দূর্জয় দত্ত
সাধারণ সম্পাদক:শ্রী বিষ্ণু হালদার
মহাসচিব: শ্রী রঞ্জন ধর সুমন
যুব বিষয়ক সম্পাদক: শ্রী সাধন কর্মকার
এ বিষয়ে চেয়ারম্যান শ্রী দূর্জয় দত্ত বলেন,
_”জয় সনাতন। আমাদের এই মহাজোট কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সনাতন ধর্মের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই সারা বাংলাদেশের সকল সনাতনী যুবক ও ছাত্র সমাজ এক হয়ে ধর্মীয় শিক্ষা ও মানবসেবায় কাজ করবে।”_
_”আমরা ঐক্যে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি। ধর্ম রক্ষতি রক্ষিতঃ।”























