চট্টগ্রাম ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

ফরিদপুরে মন্দিরে দুর্ধর্ষ চুরি, কষ্টিপাথরের কালী প্রতিমাসহ স্বর্ণালংকার উধাও!

ছবি সংগৃহীত

ফরিদপুরে একটি মন্দির থেকে কষ্টিপাথরের কালী প্রতিমা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার ভোর পৌনে ৬টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চুরির ঘটনায় মন্দিরটির সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী (৪১) রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী জানান, চুরি হওয়া কষ্টিপাথরের কালী প্রতিমাটি একটি শ্বেতপাথরের শিব প্রতিমার ওপর স্থাপিত ছিল। চোরেরা শিব প্রতিমাটি রেখে শুধু ওপরের কালী প্রতিমাটি নিয়ে গেছে।

তিনি জানান, দুটি প্রতিমার সম্মিলিত ওজন প্রায় ৪০ কেজি। এর মধ্যে কষ্টিপাথরের কালী প্রতিমাটির ওজন অন্তত ২০ কেজি।

মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কষ্টিপাথরের কালী প্রতিমার গায়ে থাকা প্রায় ৭ থেকে ৮ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার। এছাড়া একটি পিতলের ছোট বিষ্ণু প্রতিমা, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং শিবলিঙ্গের সঙ্গে প্যাঁচানো প্রায় ৮ থেকে ১০ ভরি ওজনের রুপার একটি সাপও চুরি হয়েছে।

পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী জানান, মন্দিরের পূর্ব পাশে কাঠের দরজা ও কলাপসিবল গেট দিয়ে প্রবেশ করতে হয়—এমন একটি কক্ষে প্রতিমাগুলো রাখা ছিল।

চোরেরা প্রথমে একটি তালা ভেঙে কাঠের দরজা খুলে ফেলে। এরপর চারটি তালা দিয়ে সুরক্ষিত লোহার শাটার গেটও ভেঙে তারা ভেতরে প্রবেশ করে বলে জানান তিনি।

মন্দিরের সিসি ক্যামেরা অকেজো ছিল বলে জানিয়েছেন কুশল চক্রবর্তী। চুরি যাওয়া কোনো সামগ্রী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কুশল চক্রবর্তী জানান, রোববার সকাল পৌনে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত ও উপাত্ত সংগ্রহ করে।

ওসি মাহমুদুল হাসান বলেন, চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

ফরিদপুরে মন্দিরে দুর্ধর্ষ চুরি, কষ্টিপাথরের কালী প্রতিমাসহ স্বর্ণালংকার উধাও!

আপডেটের সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬