চট্টগ্রাম ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

নার্সিং শিক্ষার্থীদের সাংগঠনিক সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নতুন উদ্যোগ

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে ১১৭ সদস্যের সম্মিলিত নার্সিং ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় নার্সিং শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী এক (১) বছরের জন্য অনুমোদন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অভিজিৎ রায় প্রিতম এবং সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা’র স্বাক্ষরে।।

প্রকাশিত কমিটিতে কল্যাণ বিশ্বাসকে সভাপতি, প্রিয়া হালদারকে নির্বাহী সভাপতি এবং হর্ষিত বড়ুয়াকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে পায়েল হালদার, মিমি দত্ত, শান্ত বাড়ৈ, কবিতা রাণী দাস, রুদ্র সমাদ্দার ও পিংকি হালদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নার্সিং শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কাব্য দাস জয়কে সাধারণ সম্পাদক, রিনতা ভট্টকে যুগ্ম সাধারণ সম্পাদক, বন্যা হালদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সৌরভ হালদারকে সাংগঠনিক সম্পাদক, সজল বিশ্বাসকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং তৃষ্ণা দাসকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা দেশের বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত হিন্দু নার্সিং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক সমন্বয়, নেতৃত্বের বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নার্সিং শিক্ষার্থীরা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই তাদের শিক্ষা ও পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সাংগঠনিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে নার্সিং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেন, নবগঠিত ১১৭ সদস্যের কমিটি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং নার্সিং শিক্ষার্থীদের একটি সুসংগঠিত, মানবিক ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

নার্সিং শিক্ষার্থীদের সাংগঠনিক সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নতুন উদ্যোগ

আপডেটের সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬