
ইতালি প্রবাসী বাংলাদেশি, কিশোরগঞ্জের ভৈরবের সন্তান এবং বাংলাদেশ সনাতন পার্টি আন্তর্জাতিক কমিটির সাংগঠনিক সম্পাদক রাজন শীলের নতুন সেলুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ভেনিস, ইতালিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে রাজন শীলের নতুন ব্যবসায়িক উদ্যোগের সফলতা ও সমৃদ্ধি কামনা করে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন সরকার, প্রবীর সাহা, গণেশ দা, স্বপন পাল, সুমন মন্ডল, অলম বিশ্বাস, ইন্দ্রজিত দেবনাথসহ আরও অসংখ্য ইতালি প্রবাসী বাংলাদেশি।
এ সময় উপস্থিত প্রবাসীরা রাজন শীলের নতুন সেলুনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টমাস দেব নাথ 


























