চট্টগ্রাম ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

বাগেরহাটে সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর মন্দির কমিটির লিখিত অভিযোগ নেই, তদন্ত করছে পুলিশ

বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের দক্ষিণপাড়ায় সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূজার আয়োজনের প্রস্তুতি নিতে মন্দিরে গিয়ে স্থানীয়রা প্রতিমাটি ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।

খাড়াসম্বল দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সর্বজিৎ হালাদার জানান, প্রতি মঙ্গলবার তাদের মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতির জন্য তার পরিবারের দুই সদস্য সোমবার দুপুরে মন্দিরে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, মা কালীর প্রতিমাটি বিভিন্নভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি প্রতিমার মাথাও কেটে ফেলা হয়েছে। খবর পেয়ে দ্রুত তাদের লোকজন মন্দিরে গিয়ে ভাঙচুর করা অবস্থায় প্রতিমাটি পড়ে থাকতে দেখেন। কে বা কারা প্রতিমাটি ভাঙচুর করেছে, তা তিনি বলতে পারেননি।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি জানান, খবর পেয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দিরটির দরজা-জানালা খোলা ছিল এবং এটি সুরক্ষিত নয়। ওই এলাকা হিন্দু অধ্যুষিত হলেও মন্দিরের কাছাকাছি মানুষের বাড়িঘর নেই। মন্দির কমিটির পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করা হয়েছে। কে বা কারা প্রতিমাটি ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

বাগেরহাটে সর্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর মন্দির কমিটির লিখিত অভিযোগ নেই, তদন্ত করছে পুলিশ

আপডেটের সময় : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬