
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ ঘর থেকে উষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বা/স/রো/ধে হ/ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উষা দেবনাথ ওই গ্রামের মনোরঞ্জন দেবনাথের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য, সকালে উষার ম/র/দে/হ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলেও স্থানীয় একজন দাবি করেছেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, উষার স্বামী নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট পাওয়ার পর উষার মৃ/ত্যু/র প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।























