চট্টগ্রাম ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাবের বিপক্ষে স্মারকলিপি

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ হিসেবে ঘোষণার প্রস্তাবের বিরোধিতা করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর কাছে স্মারকলিপি প্রদান করেছেন মন্দিরের ভক্তবৃন্দ ও সেবকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দির দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে আসছে। মন্দিরের ভক্ত ও সেবকরা এর উন্নয়ন, সংরক্ষণ ও আধুনিকায়নের পক্ষে থাকলেও মন্দিরটিকে হেরিটেজ ঘোষণা করার প্রস্তাবের সঙ্গে তারা একমত নন।

স্মারকলিপিতে বলা হয়, হেরিটেজ ঘোষণা করা হলে ভবিষ্যতে মন্দিরের ধর্মীয় কার্যক্রম, পূজা-অর্চনা এবং ভক্তদের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনায় প্রশাসনিক বা কাঠামোগত সীমাবদ্ধতা তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ কারণে মন্দিরের ধর্মীয় স্বাতন্ত্র্য, পবিত্রতা ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে।

ভক্ত ও সেবকদের পক্ষ থেকে আরও বলা হয়, রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে একটি আধুনিক ও আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠান বা মডেল মন্দির হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলে তারা তা স্বাগত জানাবেন। তবে হেরিটেজ ঘোষণার মাধ্যমে মন্দিরের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

স্মারকলিপিতে মন্দিরটিকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব বা এ-সংক্রান্ত উদ্যোগ প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার লক্ষ্যে সিটি করপোরেশন প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

মন্দিরের ভক্ত ও সেবকদের প্রত্যাশা, ধর্মীয় পবিত্রতা ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরের উন্নয়ন, সংরক্ষণ ও আধুনিকায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

রাজ-রাজেশ্বরী কালীমাতা মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাবের বিপক্ষে স্মারকলিপি

আপডেটের সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬