চট্টগ্রাম ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক প্রধান শিক্ষকের বাসায় ডাকাতি, পরিবারকে জিম্মি করে লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবু বিদ্যুৎ কান্তি দেবের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, তামা, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত বিদ্যুৎ কান্তি দেবের বাসায় প্রবেশ করে। প্রথমে তারা তাঁকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে পরিবারের অন্যান্য সদস্যদেরও অস্ত্রের মুখে জিম্মি করে বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। একপর্যায়ে স্বর্ণালংকার, তামা, কাঁসাসহ মূল্যবান সামগ্রী লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী নাসিরনগরে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক প্রধান শিক্ষকের বাসায় ডাকাতি, পরিবারকে জিম্মি করে লুটপাট

আপডেটের সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬