চট্টগ্রাম ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

ছবি: ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতনী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিথি রায়। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আনন্দময় ও উপভোগ্য।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও লিখন সরকার। তাঁরা নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান। তাঁদের প্রাণবন্ত ও আন্তরিক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং নবীনদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য শুভ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় মন্দিরের সভাপতি হৃদয় দাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ঋতস্বরের সদস্যবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় ঋতস্বর কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘অরিত্রিকা’ এবং ধর্মীয় গ্রন্থ। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নবীনদের স্বাগত জানানো, মতবিনিময় ও প্রাণবন্ত বক্তব্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক-এই প্রত্যাশা।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

ঋতস্বর কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

আপডেটের সময় : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬