চট্টগ্রাম ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দুর্গাপূজায় সারাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপ, নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ধর্মীয়-সামাজিক সম্প্রীতি বজায় থাকায় পূজা উদযাপনকারীরা নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী নিশ্চিত করেছেন যে, পূজা মণ্ডপগুলোতে পুলিশের মনিটরিং থাকবে এবং পূজা চলাকালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত ও দুর্গাপূজা প্রস্তুতিমূলক এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূজামণ্ডপের নিরাপত্তা ও ঝুঁকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ নয়। তবে কোথাও ঝুঁকি মনে হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা ভাঙচুরের খবর প্রসঙ্গে তিনি দাবি করেন, এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের কোনো প্রকৃত ঘটনা নেই, এগুলোর অনেকগুলোই ফেসবুকের প্রচার বা খবর।

চাঁদাবাজি ও অপরাধ দমনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না, অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং সরকার সম্পূর্ণ নির্মোহভাবে ব্যবস্থা নিচ্ছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব নয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার । একই বৈঠকে উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দুর্গাপূজায় ছুটি বাড়ানো এবং অর্থ বরাদ্দের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

তবে কিছু উদ্বেগের কথা তুলে ধরে সন্তোষ শর্মা বলেন, পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে যেন অহেতুক হয়রানি বা গ্রেপ্তার না করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহবান জানিয়েছি। এছাড়া দেশের কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী

দুর্গাপূজায় সারাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপ, নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬