চট্টগ্রাম ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা জোরদার ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

ছবি:সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বগুড়া ৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই পূজা যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে পালিত হয় সেটি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আব্দুল মহিত তালুকদার আরও বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই।

তিনি বলেন, আমাদের দেশের ঐতিহ্য হলো সম্প্রীতির বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসব উদযাপন করব। যুব সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে পূজার আনন্দকে আরও অর্থবহ করে তুলতে মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

পরিশেষে তিনি আদমদীঘি ও দুপচাঁচিয়া বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক সৌরভ কুমার কর্মকার বলেন এবছর আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে এরই মধ্যে প্রায় পূজা মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে, রং তুলির কাজ চলছে কয়েকদিনের মধ্যে শেষ হবে তিনি আশাবাদী অন্যান্য বছরের মতো এবারও সার্বিক নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
পূজা উদযাপন ফন্ট আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মৃণাল সরকার একই মতামত ব্যক্ত করেন।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা জোরদার ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

আপডেটের সময় : ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬