চট্টগ্রাম ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo দুর্গোউৎসবের কুমারী পূজা Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ হিন্দু মহাসভার উদ্যোগে রাজধানীর ওয়ারী এলাকার রবিদাসপাড়া ও বনগ্রামে ডোর-টু-ডোর ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ হিন্দু মহাসভার উদ্যোগে রাজধানীর ওয়ারী এলাকার রবিদাসপাড়া ও বনগ্রামে ডোর-টু-ডোর ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সকল মত-পথের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজকের এই প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সাগর কর্মকার, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দুলাল সরকার, সহ-সভাপতি শৈলেন্দ্র সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঐক্য, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে একতা, সচেতনতা ও অধিকারবিষয়ক বার্তা পৌঁছে দিতে তাদের এই ডোর-টু-ডোর ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

দুর্গোউৎসবের কুমারী পূজা

বাংলাদেশ হিন্দু মহাসভার উদ্যোগে রাজধানীর ওয়ারী এলাকার রবিদাসপাড়া ও বনগ্রামে ডোর-টু-ডোর ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

আপডেটের সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬