
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর শীলবাড়ি দুর্গা মন্দিরে ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে রাতের আঁধারে মন্দিরে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আসন্ন দুর্গাপূজার আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের পক্ষ থেকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সব মন্দির ও প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট। World Hindu Times 





















