চট্টগ্রাম ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

বাংলাদেশ সনাতন পার্টি – বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ছবি:বাংলাদেশ সনাতন পার্টি - বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের সার্বিক ঐক্য, জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে রাষ্ট্রের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ অক্টোবর ২০২৬, শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায়ের সার্বিক ঐক্য, জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিতকরণে রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার। সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি শ্রী সজিব সিংহ (রুবেল)। মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী মিলন শর্মা। প্রধান বক্তা ছিলেন বিএসপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি আন্তর্জাতিক শাখার সহ-সভাপতি শ্রী টমাস দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী জুয়েল দাশ জিতু, ফেনী জেলা সভাপতি শ্রী সুশান্ত শর্মা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী প্রণবানন্দ মহারাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ চন্দ্র দাশ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী টনি মল্লিক এবং লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী পিটন কর্মকার।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মিঠুন নিলয় দাশ। এ ছাড়া চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অজয় ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পণ্ডিত শ্রী শুভ ভট্টাচার্য, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর দাশসহ চান্দগাঁও, চকবাজার, সদরঘাট, বন্দর, বাকলিয়া, কোতোয়ালী ও আকবরশাহসহ বিভিন্ন থানা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় দেশের সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সনাতনীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক হামলা ও বৈষম্য প্রতিরোধ এবং সংবিধানে প্রদত্ত সমঅধিকার বাস্তবায়নে রাষ্ট্রের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তারা মত দেন।

বক্তারা সনাতনী সমাজের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা কয়েকটি দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তি;
২. সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন;
৩. দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার;
৪. সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন।

সভা শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সনাতনী সম্প্রদায়ের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ সনাতন পার্টি – বিএসপি চট্টগ্রাম জেলার উদ্যোগে রাষ্ট্রের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

আপডেটের সময় : ০২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬