নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী FAF Scholarship Foundation আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি প্রথম স্থান লাভ করেছে শিক্ষার্থী আরাধ্যা দাস। একই পরীক্ষায় শ্রী জয়ী কৃষ্ণ কলি ৭ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
আরাধ্যা দাসের এ অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। ৯ম শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো সুযোগ না থাকায় FAF Scholarship Foundation-এর এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটিই ছিল তার জন্য নিজের মেধা ও যোগ্যতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মনোযোগের মাধ্যমে সে পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে এবং প্রথম স্থান লাভ করে।
অন্যদিকে, ৭ম শ্রেণির শিক্ষার্থী শ্রী জয়ী কৃষ্ণ কলিও একই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এই সাফল্যও শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
দুই শিক্ষার্থীর এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ পায় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহিত হয়।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে FAF Scholarship Foundation-এর উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরাধ্যা দাসের প্রথম স্থান অর্জন এবং শ্রী জয়ী কৃষ্ণ কলির ট্যালেন্টপুলে বৃত্তি লাভ তাদের মেধা ও পরিশ্রমেরই প্রতিফলন। ভবিষ্যতেও তারা পড়াশোনায় আরও ভালো ফলাফল করে পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে-এমন প্রত্যাশা সবার।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times