
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পরম মমতাময়ী মাতার মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মাতার প্রয়াণ তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও সমগ্র সনাতনী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা প্রয়াত আত্মার সদ্গতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এই শোকের মুহূর্তে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তাঁর পরিবারের পাশে রয়েছে। তাঁরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন, যেন তিনি প্রয়াত আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি প্রদান করেন।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times