
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দিরহাটের নিস্তারিণী কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।
নবারুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ পূজায় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তদের উপস্থিতি, পূজা-অর্চনা ও ধর্মীয় আয়োজন।
আয়োজকরা জানান, ভক্তদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গণেশ পূজার আয়োজন করা হয়েছে।
স্থান: নিস্তারিণী কালী মন্দির, নন্দিরহাট, হাটহাজারী
আয়োজক: নবারুণ সংঘ
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times