
ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসমান প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর। বয়স ৫০ বছর। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় জুয়েলারি কারিগর নিরঞ্জন স্ত্রী-সন্তান নিয়ে ময়মনসিংহ শহরের স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গতকাল সকালে স্থানীয়রা খালের পানিতে প্লাস্টিকের একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে গতকালই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত নিরঞ্জনের মাথায় ও বুকে ধা*রা*লো অ*স্ত্রে*র আঘাতের চিহ্ন রয়েছে। হ*ত্যা*র পর ম*র*দে*হ ড্রামে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times