
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রংপুর জেলা ও মহানগর শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর ধর্মসভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, পূজা উদযাপনকে কেন্দ্র করে পারস্পরিক সমন্বয় এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রংপুরের ট্রাস্টি, রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় পূজা মন্দিরগুলোর প্রস্তুতি ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়েও মতামত ও পরামর্শ বিনিময় করা হয়।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times