
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সনাতনী সমাজের পরিচিত মুখ সুদীপ্ত সরকার রনির মাতা, বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শান্তিলতা মল্লিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী অংশগ্রহণকারী ছিলেন। তিনি ১৯৭১ সালের বর্বর চুকনগর গণহত্যার একজন উত্তরজীবী হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে আসছিলেন। তাঁর জীবনসংগ্রাম, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলের আশীর্বাদ ও সমবেদনা প্রার্থনা করা হয়েছে।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times