
৪ অক্টোবর ২০২৬, রোববার কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানা প্রাচীর (দেওয়াল) ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উখিয়ার সনাতনী সমাজ। একই সঙ্গে ভাঙা প্রাচীর দ্রুত পুনর্নির্মাণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার উখিয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে পরবর্তী আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
‘দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদ, উখিয়া, কক্সবাজার’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহাশ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ভাঙা প্রাচীর পুনর্নির্মাণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরও বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে সনাতনী সমাজের পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিবার্হী সম্পাদক: অর্জুন মালাকার
২০২৬ © সর্বস্বত্ব সংরক্ষিত World Hindu Times