চট্টগ্রাম ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব
মেসির বিদায় মানেই একটি যুগের সমাপ্তি—আর্জেন্টিনার জার্সিতে যার শেষ দৃশ্যের সাক্ষী হতে প্রস্তুত পুরো ফুটবল বিশ্ব।

মেসির শেষ ম্যাচ আজ, আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন কিংবদন্তি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের আজই পর্দা নামতে যাচ্ছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।

মেসি ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন। এরপর ২০৭ ম্যাচে ১২৫ গোল করে তিনি হয়ে উঠেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। বেনিনের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে তার ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে এসেছে বহু কাঙ্ক্ষিত সাফল্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং সবচেয়ে বড় অর্জন কাতার বিশ্বকাপ জয়—সবকিছুর কেন্দ্রেই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বেনিনের বিপক্ষে এই বিশেষ ম্যাচের আয়োজন করেছে।

মনুমেন্টালে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে বিশেষ সম্মাননা ও বিদায়ী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির বর্ণাঢ্য অধ্যায়।

তবে জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে এখনই বিদায় জানাচ্ছেন না মেসি। তিনি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

মেসির বিদায় মানেই একটি যুগের সমাপ্তি—আর্জেন্টিনার জার্সিতে যার শেষ দৃশ্যের সাক্ষী হতে প্রস্তুত পুরো ফুটবল বিশ্ব।

মেসির শেষ ম্যাচ আজ, আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন কিংবদন্তি

আপডেটের সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬