চট্টগ্রাম ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

​শারদীয় দুর্গোৎসবে পবিত্রতা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের আহ্বান

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশের ভাবগাম্ভীর্য এবং পবিত্রতা বজায় রাখার জন্য সর্বস্তরের সনাতনী ভক্তিপ্রান জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ‘বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ’।
​বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক দুর্লভ বিশ্বাস এক বিবৃতিতে বলেন, “দুর্গাপূজা কেবল কোনো উৎসব নয়, এটি আমাদের পরম আদ্যাশক্তি মা দুর্গার আরাধনার এক পবিত্র ধর্মীয় আচার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যায় যে, কিছু কিছু স্থানে পূজার আবহকে ক্ষুণ্ন করে উচ্চশব্দে ডিজে গান বাজানো এবং মাদকসেবন করে অপ্রীতিকর নাচানাচির মতো ঘটনা ঘটে। এসব অনভিপ্রেত কর্মকাণ্ড প্রথমত আমাদের নিজেদের পরম পবিত্র সনাতন ধর্মকে অসম্মান করে, এবং দ্বিতীয়ত অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে ভুল বার্তা পৌঁছায়। এতে করে অনেকেই আমাদের ধর্ম ও ধর্মীয় উৎসব নিয়ে কটূক্তি বা সমালোচনার সুযোগ পায়।”
​তিনি আরও বলেন, “আমরা চাই না আমাদের কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমাদের সনাতন ধর্ম হেয় প্রতিপন্ন হোক। তাই পাহাড়তলী থানাসহ সারাদেশের সমস্ত পূজা উদযাপন কমিটি, তরুণ সমাজ ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন—আসুন, আমরা ডিজে গানের বিকট শব্দ ও মাদকের অপব্যবহার থেকে সম্পূর্ণ দূরে থাকি। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তিগীতের মাধ্যমে মায়ের আরাধনা করে পূজার আসল মাহাত্ম্য ও ভাবগাম্ভীর্য বজায় রাখি।”
​উক্ত বিবৃতিতে তিনি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশ বজায় রেখে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও ভক্তিরসে মগ্ন থাকার জন্য তরুণ সমাজকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

​শারদীয় দুর্গোৎসবে পবিত্রতা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের আহ্বান

আপডেটের সময় : ০১:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬