চট্টগ্রাম ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় ভুল চিকিৎসার অভিযোগে ছয় মাসের এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চিকনদণ্ডীর বাসিন্দা টুটুল দাশ ও পম্পী দাশের ছয় মাসের সন্তানকে প্রসবজনিত সমস্যার কারণে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চৌধুরীহাট নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর প্রস্রাবজনিত কারণ দেখিয়ে শিশুটির মাকে একটি ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই, অর্থাৎ আরও প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রসব হয়ে যায়।
তবে পরিবারের দাবি, প্রসবের পর শিশুটিকে জীবিত পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাক্তার শারমিনের চিকিৎসায় ভুলের কারণেই শিশুটির মৃত প্রসব হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত হন হাটহাজারী থানার ওসি ও পুলিশ প্রশাসনের সদস্যরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়।
এদিকে, এ ঘটনায় চৌধুরীহাট নার্সিং হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসাগতভাবে কী ছিল এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়েছিল কি না—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় ভুল চিকিৎসার অভিযোগে ছয় মাসের এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপডেটের সময় : ০৫:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬