চট্টগ্রাম ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

পটিয়ার ভান্ডারগাঁওয়ে সামাজিক কর্মকাণ্ডে রূপক বড়ুয়ার ভূমিকা

  • সুব্রত দাশ
  • আপডেটের সময় : ০৫:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২৪ বার নিউজ টি পড়েছে

ছবি:রূপক বড়ুয়া

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভান্ডারগাঁও গ্রামের কৃতি সন্তান ও সমাজকর্মী রূপক বড়ুয়া। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আরো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন।স্থানীয় ভাবে জানা যায়, রূপক বড়ুয়া সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। সমাজসেবাকে ব্যক্তিগত পদ-পদবির বিষয় হিসেবে না দেখে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি স্বপ্ন সিঁড়ি যুব সংঘের প্রধান উপদেষ্টা, ভান্ডারগাঁও নবশক্তি সংঘের উপদেষ্টা এবং বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতে, তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রূপক বড়ুয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ অপরিসীম । তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তাঁর বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও রূপক বড়ুয়া মানুষের কল্যাণে তাঁর সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

পটিয়ার ভান্ডারগাঁওয়ে সামাজিক কর্মকাণ্ডে রূপক বড়ুয়ার ভূমিকা

আপডেটের সময় : ০৫:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬