
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভান্ডারগাঁও গ্রামের কৃতি সন্তান ও সমাজকর্মী রূপক বড়ুয়া। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আরো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন।স্থানীয় ভাবে জানা যায়, রূপক বড়ুয়া সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। সমাজসেবাকে ব্যক্তিগত পদ-পদবির বিষয় হিসেবে না দেখে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি স্বপ্ন সিঁড়ি যুব সংঘের প্রধান উপদেষ্টা, ভান্ডারগাঁও নবশক্তি সংঘের উপদেষ্টা এবং বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতে, তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রূপক বড়ুয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ অপরিসীম । তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও তাঁর বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও রূপক বড়ুয়া মানুষের কল্যাণে তাঁর সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

সুব্রত দাশ 





















