চট্টগ্রাম ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে সংখ্যালঘু শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে জখম, খাস জমি দখলে বাধা দেওয়ার অভিযোগ

ছবি:সুনামগঞ্জে সংখ্যালঘু শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে জখম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি খাস জমি দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে লিটন চন্দ্র বর্মণ নামে এক প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিটন চন্দ্র বর্মণ পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হামলার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথারিয়াকান্দা এলাকায় সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার সকালে টিনু মিয়া নামে এক ব্যক্তি পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষক লিটন চন্দ্র বর্মণ সরকারি জমিতে নির্মাণকাজে বাধা দেন এবং বিষয়টির প্রতিবাদ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে টিনু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে শিক্ষকের বিরোধ সৃষ্টি হয়। পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লিটন চন্দ্র বর্মণের ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিনু মিয়া ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন। প্রায় তিন কিলোমিটার দূরের এলাকা থেকে এসে তিনি সরকারি খাস জমি দখলের চেষ্টা করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বাসিন্দাকে হুমকি ও গালিগালাজ করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “সরকারি জমিতে দখল ঠেকাতে শিক্ষক প্রতিবাদ করায় কয়েক দিন ধরে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রোববার তার ওপর হামলা হয়েছে বলে আমরা মনে করছি।”

তবে এসব অভিযোগের বিষয়ে টিনু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সরকারি খাস জমি দখল ও সেখানে বাধা দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সরকারি খাস জমি দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী

সুনামগঞ্জে সংখ্যালঘু শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে জখম, খাস জমি দখলে বাধা দেওয়ার অভিযোগ

আপডেটের সময় : ০৭:০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬