চট্টগ্রাম ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

উখিয়ায় মহাশ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি:উখিয়ায় মহাশ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪ অক্টোবর ২০২৬, রোববার কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানা প্রাচীর (দেওয়াল) ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উখিয়ার সনাতনী সমাজ। একই সঙ্গে ভাঙা প্রাচীর দ্রুত পুনর্নির্মাণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার উখিয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে পরবর্তী আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

‘দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদ, উখিয়া, কক্সবাজার’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহাশ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ভাঙা প্রাচীর পুনর্নির্মাণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে সনাতনী সমাজের পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

উখিয়ায় মহাশ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬