
শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সকল পূজা মণ্ডপের কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
সভায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং নগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিল

তমাল কর ।। রংপুর মহানগর প্রতিনিধি 





















