
শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৬ উপলক্ষে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, উপজেলা, পৌরসভা ও মহানগরের বিভিন্ন পূজামন্দিরের নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ডেস্ক রির্পোট ।। World Hindu Times 





















