চট্টগ্রাম ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন Logo কক্সবাজারে ১ টাকায় শারদীয় বস্ত্র বিতরণ, উদ্যোগে সাজু দাস Logo চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম Logo চট্টগ্রামের খলিফা পট্টি পূজামণ্ডপে আয়াত হত্যাকাণ্ডের প্রতিবাদ, থিমে উঠে এল সমাজের নির্মম বাস্তবতা

নিরাপদ ও সাত্ত্বিক পরিবেশেই হোক শারদীয় দুর্গাপূজা

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মা দুর্গার আগমনকে ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির এই উৎসব যেন নিরাপদ, সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে উদযাপিত হয়—এ দায়িত্ব আমাদের সবার।

পূজা শুরুর আগেই প্রতিটি মণ্ডপে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দায়িত্বশীল স্বেচ্ছাসেবী টিম গঠন করা জরুরি। প্রবেশ ও বহির্গমন, প্রতিমার নিরাপত্তা, প্রণামীবাক্স, নারী ও শিশুদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের নিয়মিত নজরদারি থাকতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা দেখা গেলে নিজেরা আইন হাতে না নিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু একটি মণ্ডপের ক্ষতি করে না; এর প্রভাব পুরো সনাতন সমাজের ওপর পড়তে পারে। তাই ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

একই সঙ্গে দুর্গাপূজার ধর্মীয় পবিত্রতা ও সাত্ত্বিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মাদক, অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা কিংবা কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড যেন পূজামণ্ডপের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে মন্দির ও পূজা উদযাপন কমিটিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ করে তরুণ সমাজকে শুধু দর্শনার্থী হিসেবে নয়, স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীল অংশগ্রহণকারী হিসেবে এগিয়ে আসতে হবে। নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের সহযোগিতায় এবং মণ্ডপের শৃঙ্খলা বজায় রাখতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আমরা চাই, দেশের প্রতিটি পূজা মণ্ডপ হোক নিরাপদ, সুশৃঙ্খল ও সাত্ত্বিক। ভক্তি, সংযম, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হোক মা দুর্গার আরাধনা।

সতর্ক থাকুন। ঐক্যবদ্ধ থাকুন। দায়িত্বশীল হোন।

প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি এবং সম্মিলিত উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও পবিত্র শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করি।

জয় মা দুর্গা। 🙏🚩🪔

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব

নিরাপদ ও সাত্ত্বিক পরিবেশেই হোক শারদীয় দুর্গাপূজা

আপডেটের সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬