
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর আয়োজনে জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি প্রতিনিধি (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক দায়িত্বপ্রাপ্ত শ্রী বিজন কান্তি সরকারের।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রী তপন মজুমদার, ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং শ্রী রমেশ দও, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।
জাতীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়, মহালয়া উদযাপন এবং বস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনে: বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ঢাকা।

ডেস্ক রির্পোট ।। তমাল কর 





















