চট্টগ্রাম ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব
পূজামণ্ডপে পুলিশ-আনসার মোতায়েন, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ

চন্দনাইশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতি সভা

চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

সভায় পূজামণ্ডপ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত, সাধারণ সম্পাদক অলক কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ ও বিকাশ চন্দ্র দে, ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, যুগ্ম সম্পাদক বাবু দাশ বাবলু, মাস্টার রূপক কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, দপ্তর সম্পাদক নারায়ণ চক্রবর্তী এবং অধ্যাপক তপন সুশীল প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি পূজামণ্ডপে আনসার ও পুলিশ বাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক পুলিশি টহলের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করে পাহারা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আজান ও নামাজের সময় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাইক এবং বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে বিসর্জন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, চন্দনাইশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও স্থানীয় জনগণ সমন্বিতভাবে কাজ করবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

পূজামণ্ডপে পুলিশ-আনসার মোতায়েন, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ

চন্দনাইশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতি সভা

আপডেটের সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬