
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন চকবাজার থানা শাখার উদ্যোগে ‘ত্রিনয়নী মেধা অন্বেষণ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি বিভাগে ৩০০-এর বেশি সনাতনী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচির আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রনজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিক ও অর্থ সম্পাদক সঞ্জয় তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জিতু গুপ্ত, সাংগঠনিক সম্পাদক রোহিত পাল ও দপ্তর সম্পাদক অভি তালুকদার।
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন ইউনিটের শিক্ষার্থী এবং বিভিন্ন সনাতনী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে তাঁরা সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
পরে মেধা অন্বেষণ পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি, শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

News Desk।।World Hindu Times 
























