চট্টগ্রাম ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন Logo কক্সবাজারে ১ টাকায় শারদীয় বস্ত্র বিতরণ, উদ্যোগে সাজু দাস Logo চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সাংবাদিকের ছেলে প্রিতম Logo চট্টগ্রামের খলিফা পট্টি পূজামণ্ডপে আয়াত হত্যাকাণ্ডের প্রতিবাদ, থিমে উঠে এল সমাজের নির্মম বাস্তবতা
আয়োজকদের বার্তায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি হিন্দুদের, বিশেষ করে নিউইয়র্কের বাঙালি সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘গ্লোবাল টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৬’। আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য এ আয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাঙালি সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও শারদীয় দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে বেঙ্গলি ক্লাব ইউএসএ এ আয়োজন করছে। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউইয়র্কের টাইমস স্কয়ারে অনুষ্ঠিত এ উৎসবে প্রবাসী বাঙালি ও বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।

আয়োজকদের বার্তায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি হিন্দুদের, বিশেষ করে নিউইয়র্কের বাঙালি সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে শ্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

বার্তায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সম্পর্ক ও সম্মানের বিষয়টিও উল্লেখ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, তাঁর উপস্থিতিতে দুর্গাপূজার সর্বজনীনতা আরও অর্থবহ হয়ে উঠবে এবং বিশ্বজুড়ে বাঙালি সংস্কৃতির পরিচিতি বাড়বে।

টাইমস স্কয়ারে দুর্গাপূজার এই আয়োজন প্রবাসী বাঙালিদের ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠান: তৃতীয় গ্লোবাল টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৬
তারিখ: ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬
স্থান: টাইমস স্কয়ার, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
আয়োজক: বেঙ্গলি ক্লাব ইউএসএ।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব

আয়োজকদের বার্তায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি হিন্দুদের, বিশেষ করে নিউইয়র্কের বাঙালি সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আপডেটের সময় : ১০:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬