চট্টগ্রাম ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

  • News Desk।। মিলন বৈদ্য
  • আপডেটের সময় : ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৭৯ বার নিউজ টি পড়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদয়াল মাঝির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু জীবন্ত দগ্ধ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অং চিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন ডাবুয়া তারাচরণ সেমাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কামাল মিয়া এবং ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, কার্যনির্বাহী সদস্য ত্রিপাল চৌধুরী ও শংকর দে-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ব্যাংক চেক, নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন সহায়তা হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পুনর্বাসন এবং আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে পরিবার দুটি চরম দুর্ভোগে পড়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

আপডেটের সময় : ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬