
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় সভার অংশ হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমিরের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ ধরনের মতবিনিময় সভা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখতে পারে।

ডেস্ক রির্পোট ।। World Hindu Times 





















