
উপকরণ
- গ্রেট করা গাজর: ৪ কাপ
- চিনি: আধা কাপ
- ঘন দুধ: ২ কাপ
- ঘি: ৩ টেবিল চামচ
- এলাচিগুঁড়া: ১ চা–চামচ
- কিশমিশ, কাজু, পেস্তাকুচি: সাজানোর জন্য
প্রণালি
- প্যানে গ্রেট করা গাজর ও দুধ একসঙ্গে দিয়ে চুলায় বসান।
- সেদ্ধ হয়ে এলে চিনি দিন।
- চিনির পানি শুকিয়ে গেলে তাতে ঘি ও এলাচিগুঁড়া দিয়ে নাড়তে থাকুন।
- প্যানের গা ছেড়ে এলে কিশমিশ, বাদাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।




























