চট্টগ্রাম ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo দুর্গোউৎসবের কুমারী পূজা Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব Logo জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।

গ্রেপ্তার সাইদুজ্জামান শিমুল (২৯) বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।

রোববার মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপান।

পরে খবর পেয়ে কমিটির সদস্যরা সেখানে যান এবং পুলিশকে জানান।

পুলিশ জানায়, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

ওসি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু মামলাটি করেন বলে জানান তিনি।

প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

দুর্গোউৎসবের কুমারী পূজা

দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেটের সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬