চট্টগ্রাম ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

পঞ্চগড়ে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়া বলেন, উপজেলার দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের প্রতিমা শুক্রবার গভীর রাতে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিক বলেন, রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় গালান্ধি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রাধানাথ বর্মন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

ওসি মুসা মিয়া বলেন, “পূজামণ্ডপে নির্মাণাধীন প্রতিমা তৈরির কাজ শেষ করে পুরোহিত ও কারিগররা চলে যান। রাত ১২টার পর মণ্ডপে কেউ না থাকার সুযোগে কেউ প্রতিমার দুটি অংশ ভাঙচুর করে। মণ্ডপ এলাকার সিসিটিভি ভিডিও যাচাইসহ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।” সূত্র-বিডিনিউজ২৪

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

ডেস্ক রির্পোট ।। World Hindu Times

ধর্ম | সংস্কৃতি | মানবাধিকার | সংবাদ
জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড়ে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আপডেটের সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬