
সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও মানবতাবাদী মহাপুরুষ স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাসভার চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার, নারী শিক্ষা প্রসার, বিধবা বিবাহ প্রচলন এবং সমাজ সংস্কারে অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
দীপক চন্দ্র গুপ্ত বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবল একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন মানবতা, যুক্তিবাদ ও সামাজিক ন্যায়ের প্রতীক। তাঁর আদর্শ ও কর্মধারা বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
স্মরণ সভায় বক্তারা বিদ্যাসাগরের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে একটি মানবিক, শিক্ষিত ও প্রগতিশীল সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং বিদ্যাসাগর অনুরাগীরা উপস্থিত ছিলেন

ডেস্ক রিপোর্ট। World Hindu Times 





















