
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালী বাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি ফেনী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মূর্তি উদ্ধারের পাশাপাশি চুরি যাওয়া সোনা-গহনাও উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও উদ্ধারের বিস্তারিত বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
চুরি হওয়া ঐতিহ্যবাহী কালীমূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্দিরসংশ্লিষ্টরা।
এ বিষয়ে পুলিশ পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবে বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট। World Hindu Times 





















