চট্টগ্রাম ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত Logo সন্ধিপূজা ও কুমারী আরাধনায় উদ্‌যাপিত হচ্ছে মহাঅষ্টমী Logo নরসিংদীতে বাবার ত্যাগের গল্পে পূজা মণ্ডপসজ্জা Logo কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় টানা তিন বছর ধরে দুর্গাপূজা হচ্ছে না। Logo রংপুরের ঐতিহ্যবাহী করুণাময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব Logo লালমনিরহাটে সনাতন সেবক সংঘের ২৯তম বৈদিক বিদ্যাপীঠের সমাপনী ও গীতাদান অনুষ্ঠান Logo ১২৮ বছরের ঐতিহ্যে মুলাটোল সার্বজনীন পূজা মন্দিরে দুর্গোৎসব Logo আগামী ২০শে অক্টোবর রংপুর মহানগরের পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান Logo দীঘিনালার রশিকনগর হরি মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে সপ্তমী পূজা উদযাপন Logo রাউজানে মনপোদ্দার বাড়িতে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে দুর্গোৎসব

রাঙ্গামাটিতে জাগো হিন্দু পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও বস্ত্র-শিক্ষা সামগ্রী বিতরণ

  • টমাস দেব নাথ
  • আপডেটের সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ বার নিউজ টি পড়েছে

ছবি:রাঙ্গামাটিতে জাগো হিন্দু পরিষদ

রাঙ্গামাটিতে জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক, পৌর কমিটির সম্মেলন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির অভিষেকের পাশাপাশি জাগো হিন্দু পরিষদের রাঙ্গামাটি পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, একটি মহল অনুষ্ঠানটি ব্যাহত করার চেষ্টা করছে। তাদের ভাষ্য, অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি এবং এবারও অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

‘মানবসেবাই পরম ধর্ম—সনাতন সংস্কৃতির জন্য একত্রিত হই’—এই ভাবধারাকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সামাজিক সম্প্রীতি, মানবসেবা ও সনাতন সংস্কৃতির চর্চাকে সামনে রেখে এ আয়োজন স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা আরও বাড়াতে ভূমিকা রাখবে।

Tags
প্রতিবেদকের সম্পর্কে তথ্য

বার্তা সম্পাদক

জনপ্রিয় খবর

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

রাঙ্গামাটিতে জাগো হিন্দু পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও বস্ত্র-শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেটের সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬